স্ত্রী হত্যার ২৫ বছর পর স্বামীর যাবজ্জীবন

মাদারীপুর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৬

মাদারীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ২৫ বছর পর গোবিন্দ চন্দ্র পাল (৫৩) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাইল হোসেন এ রায় ঘোষণা করেন। গোবিন্দ চন্দ্র শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের রাম রায়েরকান্দি গ্রামের গোপাল পালের ছেলে।

মামালার বিবরণে জানা গেছে, ১৯৯৬ সালের ৫ ডিসেম্বর পারিবারিক কলহের জেরে স্ত্রী মিলানী রানী পালকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন গোবিন্দ চন্দ্র। ঘটনার পরদিন শিবচর থানার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্বাস উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন। পরে থানার আরেক এসআই নাজমুল হক ভুইয়া ১৯৯৭ সালের ১ ফেব্রুয়ারি ২০ জন সাক্ষীর নামসহ গোবিন্দের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও মেডিক্যাল কর্মকর্তাসহ ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে দোষ প্রমাণ হওয়ায় গোবিন্দ চন্দ্রকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান জানান, ঘটনার পর থেকে গোবিন্দ চন্দ্র পলাতক। তাকে গ্রেফতারে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম