গাজীপুরে পুলিশের অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণ, ৩ জনের বিরুদ্ধে মামলা

গাজীপুর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৮

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে জিএমপির সদর থানার এসআই মোসাব্বির হোসেন বেলুন সরবরাহের দায়িত্বে থাকা তিন জনকে আসামি করে মামলাটি করেন।

মামলার এজাহারে উল্লেখ করা আসামিরা হলেন- বাবুল, মানিক ও কিবরিয়া। তবে তাদের বিস্তারিত পরিচয় উল্লেখ করা হয়নি। 

এজাহারে লেখা রয়েছে, আসামিরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেলুনের মধ্যে কৌশলে ক্ষতিকারক দাহ্য পদার্থ বা গ্যাস ব্যবহার করে বেলুন সরবরাহ করায় এগুলো বিস্ফোরিত হয়। এমনকি বেলুনগুলো পার্শ্ববর্তী উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে বিস্ফোরিত হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিল। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আমন্ত্রিত অতিথিরা পায়রা ও বেলুন উড়িয়ে মূল মঞ্চে চলে যান। কিন্তু বেলুনগুলো আকাশের দিকে না ওড়ে পুলিশ লাইন্সের ভেতরে অবস্থিত ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সামনে গিয়ে পড়ে। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতে আসা কৌতুক অভিনেতা আবু হেনা রনি পুনরায় বেলুনগুলো ওড়ানোর জন্য গেলে হঠাৎ বিস্ফোরিত হয়।

এতে আবু হেনা রনি, মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন আহত হন। গুরুতর আহত কৌতুক অভিনেতা আবু হেনা রনি, মোশাররফ হোসেন, জিল্লুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। সবচেয়ে বেশি দগ্ধ হয়েছেন আবু হেনা রনি। তার শরীরের ১৫ শতাংশের বেশি দগ্ধ হয়েছে।

জিএমপির উপ-কমিশনার (মিডিয়া) আলমগীর হোসেন জানান, শনিবার রাতে বিশেষ ক্ষমতা আইনে তিন জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তদন্তের কাজ চলছে। তদন্তে আসামিদের বিরুদ্ধে নাশকতার প্রমাণ বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে গ্রেফতারসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে