ডেসটিনির পরিত্যক্ত গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুর প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২২, ১৩:১৩আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৩:১৩

গাজীপুরের টঙ্গীতে ডেসটিনি গ্রুপের একটি পরিত্যক্ত গুদামে আগুন লেগেছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টায় টঙ্গী মিলগেট ন্যাশনাল টিউব সড়কের ওই গুদামে এ ঘটনা ঘটে। পরে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রেণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান জানান, পরিত্যক্ত ওই গুদামে সকালের দিকে আগুন লাগলে স্থানীয়রা নেভানোর চেষ্টা করেন। এক পর্যায়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেন তারা। খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিসের একটি এবং টঙ্গীর চারটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। 

তিনি আরও জানান, টঙ্গীর টিউব রোড এলাকায় পরিত্যক্ত ওই গুদামটি দীর্ঘদিন ধরে আদালতের নির্দেশে সিলগালা অবস্থায় ছিল। গুদাম তালাবদ্ধ অবস্থায় থাকায় ভেতরে থাকা পুরাতন বস্তুর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

উল্লেখ্য, অর্থ আত্মসাতের অভিযোগে মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠান ডেসটিনি-২০০০ লিমিটেডের এমডিসহ কর্তাব্যক্তিদের বিরুদ্ধে ২০১২ সালে মামলা করে দুদক। ওই মামলায় অভিযুক্ত আসামিদের কারাগারে পাঠানো হলে থেমে যায় প্রতিষ্ঠানটির কার্যক্রম।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের