গুরুদয়াল কলেজের ছাত্রকে গলাকেটে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২২, ২২:৫১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ২২:৫১

কিশোরগঞ্জে কলেজ পড়ুয়া চাচাতো ভাইকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের উকিলপাড়া সিএনজি স্ট্যান্ড এলাকার মু‌ক্তি‌যোদ্ধা আশরাফ উদ্দিনের বাড়ির তিন তলা ফ্ল্যাটে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের নাম আবির হাসান রাহাত (২২)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের আউটপাড়া গ্রামের বাসিন্দা আনোয়ারুল হকের ছেলে। বসবাস করেন কিশোরগঞ্জের খরমপট্টি এলাকায়। তিনি গুরুদয়াল কলেজের ছাত্র ছিলেন।

অপরদিকে, এই ঘটনায় হত্যার অভিযোগ উঠেছে তারই চাচাতো ভাই জোবায়ের হাসানের (২৬) বিরুদ্ধে। তিনি শহরের গাইটাল এলাকার শহীদুল হ‌ক খন্দকা‌রের ছেলে। তারা সম্পর্কে চাচা‌তো ভাই।

জোবায়ের হাসানের বড় বোন আরিফা সুলতানা জানান, সন্ধ্যায় রাহাত প্রতিদিনের মতো তার ছেলেকে পড়াতে এসেছিল। জোবায়ের হঠাৎ বাসায় এসে রাহাতের সঙ্গে তর্কে জড়ায়। এক পর্যায়ে আরিফাকে বাসা থেকে বের দিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে রাহাতের গলা কেটে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রাহাত মারা গেছে। 
জানা গেছে, আরিফার স্বামী বিদেশে থাকেন। গত ১৫ দিন আগে তিনি ওই বাসায় ভাড়া ওঠেন। অভিযুক্ত জুবা‌য়ের আরিফার আপন ভাই। তার শিশু সন্তান‌কে রাহাত প্রাইভেট পড়াতেন।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, হত্যাকাণ্ডের পর জোবায়ের পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আপাতত বলা যাচ্ছে না। তদন্ত ক‌রে বিস্তারিত পরে জানানো হবে। জোবায়ের হাসানকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম