ইজিবাইকে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো নানি-নাতনির

গাজীপুর প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২২, ২০:১৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ২০:১৯

গাজীপুরের টঙ্গীতে ট্রাকের ধাক্কায় ইজিবাইক থেকে পড়ে নানি-নাতনি নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের চালক ও নিহত শিশুর মা আহত হয়েছেন। 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে টঙ্গীর শিলমুন ক্যাথারসিস হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরকমর গ্রামের আব্দুল বারেকের স্ত্রী বেগম রওশন আরা (৫০) ও তার নাতনি রাইসা ইসলাম (ছয় মাস)। 

আহতরা হলেন রাইসার মা রিতা আক্তার (২৩) এবং ইজিবাইকচালক রুবেল মিয়া (৩২)। তাদেরকে ক্যাথারসিস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘মেয়ে রিতা ও নাতনি রাইসাকে নিয়ে ইজিবাইকে জয়দেবপুর থেকে টঙ্গীর মরকুন এলাকায় মেয়ের বাসায় যাচ্ছিলেন রওশন আরা। ক্যাথারসিস হাসপাতালের সামনে তাদের বহনকারী ইজিবাইককে ধাক্কা দেয় আকিজ সিমেন্টের একটি মিক্সার ট্রাক। এতে ঘটনাস্থলেই রওশন আরা ও তার কোল থেকে পড়ে রাইসা নিহত হন। আহত হন রিতা ও ইজিবাইকচালক রুবেল। তাদের হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।’ 

ওসি আরও বলেন, ‘ট্রাকটি আটক করলেও চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন। দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম