‘একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের উন্নয়নকে আরও এগিয়ে নেবে’

সাভার প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২২, ২০:১১ আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ২০:১১

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, ‌‘উন্নয়ন ও অগ্রযাত্রার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এই উন্নয়ন-অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেবে।’

সোমবার (০৩ অক্টোবর) বিকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে চমৎকার ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। প্রতি বছর ৩ বিলিয়ন পাউন্ডের জিনিসপত্রের ব্যবসা হয় উভয় দেশের মধ্যে। এর মধ্যে তৈরি পোশাক খাতের একটি বড় অংশ আমাদের দেশে যায় সাভার থেকে। যুক্তরাজ্যে তৈরি অনেক জিনিস বাংলাদেশেও পাঠানো হয়। ফলে বলা যায়, আমাদের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। সেটি দিনদিন আরও বৃদ্ধি পাবে।’

এর আগে জাতীয় স্মৃতিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ব্রিটিশ হাইকমিশনার। এ সময় উপস্থিত ছিলেন তার সঙ্গী চার্লস মাউন্ডার ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।

/এএম/
সম্পর্কিত
‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস
ডেপুটি স্পিকারের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পিকারের সাক্ষাৎ
অফিসের ভবন থেকে পড়ে কর্মকর্তা নিহত, থানার সামনে স্বজনদের অবস্থান
সর্বশেষ খবর
এক দিনেই চার ঋতু! পৃথিবীর কোথায় এমন আবহাওয়া?
এক দিনেই চার ঋতু! পৃথিবীর কোথায় এমন আবহাওয়া?
ইয়াবা নিয়ে পালাচ্ছিলেন শিক্ষক দম্পতি, ধাওয়া করে ধরলো পুলিশ
ইয়াবা নিয়ে পালাচ্ছিলেন শিক্ষক দম্পতি, ধাওয়া করে ধরলো পুলিশ
‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস
‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস
লালমনিরহাটে ১৪০০ বছর আগের সাহাবি যুগের ‘হারানো মসজিদ’
লালমনিরহাটে ১৪০০ বছর আগের সাহাবি যুগের ‘হারানো মসজিদ’
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা