হাসপাতাল থেকে মোবাইল চুরি, আনসার-পরিচ্ছন্নতাকর্মীদের মারামারি

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২২, ১৬:৪৫আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১৬:৪৫

মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনসার ও পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং মারামারির ঘটনা ঘটেছে। এতে এক আনসার সদস্য ও তিন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। বুধবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সকালে মোবাইল চুরি নিয়ে এক আনসার সদস্যের সঙ্গে পরিচ্ছন্নতাকর্মীর কথা কাটাকাটি হয়। এ ঘটনার সূত্র ধরে দুপুরে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে আনসার সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এতে চার জন আহত হন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ‘মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক মো. হাবিবুর রহমান বলেন, ‘সকালে হাসপাতালের এক পরিচ্ছন্নতাকর্মীর মোবাইল হারিয়ে যায়। তিনি মূল ফটকে দায়িত্বে থাকা আনসার সদস্যকে হাসপাতালের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন করেন। এ নিয়ে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিচ্ছন্নতাকর্মী তার কলোনিতে খবর দেন। অপরদিকে, ঘটনা শুনে আনসার ক্যাম্প থেকেও সদস্যরা ছুটে আসেন। দুপুরে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে চার জন আহত হন।’

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম