চোখের সামনে পড়েছিল কয়েকজনের লাশ, মৃত্যুর হাত থেকে ফিরলাম

এনায়েত করিম বিজয়, টাঙ্গাইল
০৬ অক্টোবর ২০২২, ২২:৪৬আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ২২:৪৬

‘হঠাৎ চলন্ত বাসটি সড়কের আইল্যান্ড ভেঙে অপরপাশের মাইক্রোবাসের ওপর উঠে গেলো। মনে হয়েছে উড়ে গিয়ে পড়েছে। তখন বাসের ভেতরে আটকা পড়েছিলাম। চোখের সামনে পড়েছিল কয়েকজনের লাশ। ভাবিনি বেঁচে ফিরবো। তবে আল্লাহর রহমতে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলাম। এটা আমার জীবনের প্রথম সড়ক দুর্ঘটনা।’

এভাবেই বাস-মাইক্রোবাস দুর্ঘটনার বর্ণনা দিয়েছেন বাসের হেলপার জাকির হোসেন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্তের গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ছয় জন নিহত হন। আহত হয়েছেন অনেকে। এর মধ্যে পাঁচ জন হাসপাতালে চিকিৎসাধীন।

জাকির হোসেন বলেন, ‘চাপাইনবাবগঞ্জ থেকে ৩০ যাত্রী নিয়ে মহাখালী যাচ্ছিলাম। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ের গোলচত্বর এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ড ভেঙে অপরপাশের মাইক্রোবাসের ওপর উঠে যায়। কীভাবে ঘটনাটি ঘটলো বুঝে উঠতে পারিনি। চালক আজিজ বাস থেকে বের হয়েছেন কিনা তাও জানি না। ভেতরে আটকে পড়ার পর মনে হচ্ছিল, এই বুঝি প্রাণ গেলো। এরপর বাসটির গ্লাস ভেঙে বের হয়ে আসি।’

হতাহতদের উদ্ধার করেছে ফায়ার সার্ভিস

এদিকে, বাসের চালক আজিজ সিকদারের খোঁজ নিতে তার মেয়ে ও মেয়ের জামাই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ছুটে এসেছেন। বাসের হেলপার ও সুপারভাইজারকে জীবিত অবস্থায় পেলেও বাবার খোঁজ পাননি তারা। এরপর তারা মর্গ, বঙ্গবন্ধু সেতুপূর্ব থানায় গিয়েও বাবার খোঁজ পাননি। শেষমেশ সন্ধ্যায় সিরাজগঞ্জ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা বাসযাত্রী নাটোরের নলডাঙ্গা উপজেলার মনির হোসেন বলেন, ‘আমার ভাগিনা উৎসবকে নিয়ে ঢাকায় যাচ্ছিলাম। উৎসবের ঢাকায় সিকিউরিটির চাকরির ইন্টারভিউ ছিল। চলন্ত বাসটি হঠাৎ বাঁ পাশ থেকে ডান পাশে গিয়ে মাইক্রোবাসকে চাপা দেয়। আমি ও ভাগনি গুরুতর আঘাত পেয়েছি।’

ঘটনার পরপরই টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি, সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দীনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

টাঙ্গাইল সদর হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ মো. নবিন বলেন, ‘হাসপাতালে তিন জনের লাশ রয়েছে। তিন জনের লাশ থানায় রয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

আরও পড়ুন: বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেলো ৬ জনের

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা বাসটি উল্টে গিয়ে মাইক্রোবাসের ওপর পড়ে। এ ঘটনায় ছয় জন নিহত হন।’

দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়

নিহতরা—হলেন মাইক্রোবাসের চালক কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে দুলাল হোসেন (৫২), একই এলাকার মাইক্রোবাস চালকের সহযোগী সুশিল চন্দ্র শীল (৪৫), পাবনা জেলার বাসিন্দা বিএডিসির যুগ্ম-পরিচালক (সার) জহিরুল ইসলাম (৫০), বগুড়া সদরের জলসিঁড়ি গ্রামের হেলাল উদ্দিনের ছেলে রিফাত (৩৫), রিফাতের মা রুবি বেগম (৬৫) ও নাটোর সদরের বড়াই গ্রামের আব্বাস আলীর ছেলে তামিম (৭)।

জেলা প্রশাসক ড. আতাউল গনি বলেন, ‘দুর্ঘটনায় ছয় জন নিহত হন। হাসপাতালে পাঁচ জন ভর্তি আছেন। নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। আহতদের চিকিৎসার ব্যয় আমরা বহন করবো।’

তিনি আরও বলেন, ‘অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাশেমকে প্রধান করে বিআরটিএ, পুলিশ ও হাইওয়ে পুলিশের একজন করে প্রতিনিধি নিয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের