পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়ায় গেলেন রাষ্ট্রপতি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২২, ১৫:২৬আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৭:৩৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। 

শুক্রবার (৭ অক্টোবর) দুপুর ২টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতির গাড়িবহর পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোলপ্লাজা অতিক্রম করে। পদ্মা সেতু দক্ষিণ প্রান্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিকাল সোয়া ৪টায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে উপস্থিত হবেন রাষ্ট্রপতি। সাড়ে ৪টায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে  শ্রদ্ধা নিবেদন শেষে তারা দোয়া ও মোনাজাত করবেন। এরপর পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে সই করবেন।

এর আগে শুক্রবার সকালে পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৌনে ৮টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোলপ্লাজা অতিক্রম করে প্রধানমন্ত্রীর গাড়িবহর। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর যাত্রাকালে পদ্মা সেতু এলাকা ও বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ছিল।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে আমাদের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

আরও পড়ুন: শিবচর যাচ্ছেন রাষ্ট্রপতি 

এদিকে মাদারীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিকালে ঢাকায় ফেরার পথে মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়ায় যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম