মাকে বাঁচাতে মেঘনায় ঝাঁপ দেওয়া ছেলের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ অক্টোবর ২০২২, ১৭:৩৯আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১৭:৩৯

মাকে বাঁচাতে চলন্ত লঞ্চ থেকে মেঘনায় ঝাঁপ দিয়ে নিখোঁজ ছেলের লাশ উদ্ধার হয়েছে। ঘটনার দুই দিন পর বুধবার (১২ অক্টোবর) হোসেন্দি এলাকায় মেঘনা নদী থেকে নাঈমের (২১) লাশ উদ্ধার করে গজারিয়া নৌ-পুলিশ।

নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইজাজ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বজনদের খবর দিলে মামা আব্দুল রউফ এসে নাঈমের লাশ শনাক্ত করেন। তার বাড়ি শরীয়তপুর জেলার সখীপুরে।

নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ জোনের নৌ-পুলিশের সুপার মিনা মাহমুদা বলেন, গজারিয়ার হোসেন্দি এলাকার মেঘনা নদী থেকে উধদ্ধার হওয়া লাশটি নাঈমের বলে শনাক্ত করেছেন তার স্বজনরা।  

প্রসঙ্গত, সোমবার (১০ অক্টোবর) মুন্সীগঞ্জের চর-কিশোরগঞ্জ নামক এলাকায় ছেলের সঙ্গে অভিমান করে চলন্ত লঞ্চ থেকে মেঘনায় ঝাঁপ দেন মা জামেরুন বেগম (৪২)। এ সময় মাকে বাঁচাতে ছেলে নাঈমও মেঘনায় ঝাঁপ দেন। তবে মা সাঁতরে জীবন রক্ষা করতে পারলেও সাঁতার না জানা ছেলে মেঘনায় ডুবে যান।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে