গজারিয়ায় ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২২, ১৮:০১আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১৮:০১

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চারটি গ্রামে অভিযান চালিয়ে প্রায় পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রবিবার (১৬ অক্টোবর) দিনব্যাপী অভিযান পরিচালনা করে সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়।

জানা গেছে, বেলা ১১টা থেকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন টেঙ্গারচর ও ভবেরচর ইউনিয়নের চার গ্রামে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান শুরু করে তিতাস।

নারায়ণগঞ্জ সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঞ্চালন লাইন থেকে ভবেরচর ও টেঙ্গারচর ইউনিয়নের চারটি গ্রামের ঘরে ঘরে অবৈধ গ্যাস সংযোগ নেওয়া হয়েছে। খবর পেয়ে সেখানে দিনব্যাপী অভিযান পরিচালনা করে প্রায় পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি.এম রাশেদুল ইসলাম জানান, অভিযানে দুটি ইউনিয়নের চারটি গ্রামের প্রায় পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ: নিহত বেড়ে ৩
মেঘনা ঘাটে ক্যান্টিনে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম