সংঘবদ্ধ ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২২, ১৩:১২আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৩:১৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে (১১) সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার দায়ে চার জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও আরেকজনকে মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন আহম্মেদ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—রবিউল, শুক্কুর, কামরুল হাসান ও আলী আকবর। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে ডলি বেগমকে। মামলা থেকে খালাস পেয়েছেন নাসরিন বেগম। রবিউল ও ডলি বেগম জামিনে মুক্তির পর পলাতক রয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী সাইদুল ইসলাম সুমন জানান, ২০০৫ সালের ২ মে ওই স্কুলছাত্রী লক্ষ্মীনগর গ্রামে স্বজনের বাড়িতে দাওয়াত খেতে যায়। এর পরদিন থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ৪ মে লক্ষ্মীনগর গ্রামের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা।

তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ প্রথমে ডলি বেগমকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করেন। তখন ডলি পুলিশকে জানান, ওই ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। একই সঙ্গে হত্যাকারীদের নাম পরিচয় জানান তিনি। রবিউল ওই কিশোরীকে ডেকে নিয়ে অন্য আসামিদের সহায়তায় এ ঘটনা ঘটান। ১৭ জনের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় ঘোষণা করেছেন। 

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী