স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী আটক

গাজীপুর প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২২, ১৭:০১আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১৭:০২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে রুবেল হোসনে (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

হত্যার শিকার শামসুন্নাহার শিলা (২২) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সুরাহার মধুপুরের শামসুল হকের মেয়ে। তার স্বামী রুবেলের বাড়িও গোবিন্দগঞ্জে। কালিয়াকৈরের হরিণহাটি এলাকার জামসেদ বেপারীর বাড়িতে ভাড়া বাসায় থাকতেন তারা। স্বামী-স্ত্রী উভয়েই স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন।

স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী জানান, ১২ বছর আগে পারিবারিকভাবে রুবেল ও শিলার বিয়ে হয়। রুবেল বেশিরভাগ সময় কাজ করতেন না। এর মধ্যে বেশ কিছুদিন আগে মাদকাসক্ত হয়ে পড়েন। সংসারে অভাব-অনটন লেগেই থাকতো। এসব নিয়ে আজ সকালে দুই জনের ঝগড়া হয়। এক পর্যায়ে রুবেল ধারালো বটি দিয়ে শিলাকে জবাই করে হত্যা করে। পরে নিজেই ঘরের ভেতর থেকে দরজা আটকে দেন।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেলকে দরজা খুলে বাইরে বেরিয়ে আসার অনুরোধ করে। কিন্তু তিনি বাইরে না এসে বটি দিয়ে নানা ধরনের অঙ্গভঙ্গি করতে থাকেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হয়। বিকাল ৩টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের যৌথ চেষ্টায় রুবেলকে আটক করা হয়েছে। এ সময় তার সারা শরীরে রক্ত লেগে ছিল।

ওসি আরও জানান, তাদের কোনও সন্তান ছিল না। পারিবারিক বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রুবেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী