অনুমোদনহীন কারখানায় শিশুখাদ্য তৈরি, ২ লাখ টাকা জরিমানা

মাদারীপুর প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২২, ১৭:৫৭আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১৭:৫৭

মাদারীপুরের শিবচর উপজেলায় অনুমোদন না নিয়ে শিশুখাদ্য ও কোমল পানীয় তৈরির অপরাধে ‘পপুলার ওয়ার্ল্ড ফুড অ্যান্ড বেভারেজ’ নামে এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার বন্দোরখোলা পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন ওই কারখানায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস। 

তিনি জানান, ওই কারখানাটি অনুমোদন না নিয়ে অবৈধভাবে শিশুখাদ্য ও কোমল পানীয় উৎপাদন করছে বলে অভিযোগ পাওয়া যায়। এর ভিত্তিতে দুপুরে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরে কারখানার মালিককে জরিমানা করা হয়েছে। নিয়মিত এই অভিযান পরিচালনা করে হচ্ছে বলে জানান  জান্নাতুল ফেরদাউস।

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা স্যানেটারি কর্মকর্তা মো. ফজলুল হক ও শিবচর থানা পুলিশ।

/এসএইচ/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী