মির্জাপুরে রাফিউর রহমান খানকে সংবর্ধনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২২, ১৫:৫৭আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১৫:৫৭

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন রাফিউর রহমান খান ইউসুফজাই (সানি)। এ উপলক্ষে উপজেলার চার ইউনিয়নবাসীর উদ্যোগে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।  

শনিবার (২২ অক্টোবর) দুপুরে মির্জাপুরের উত্তর পেকুয়ায় গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ১৩ নম্বর বাঁশতৈল, আজগানা, লতিফপুর ও তরফপুর ইউনিয়ন আওয়ামী লীগ। রাফিউর রহমান খান ইউসুফজাইয়ের গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  

অনুষ্ঠানে রাফিউর রহমান খান ইউসুফজাই বলেন, ‘আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে মির্জাপুরবাসীর জন্য নিরলসভাবে কাজ করছি। বিশেষ করে দলের অবহেলিত, অভিমানে দূরে সরে যাওয়া, নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের ফিরিয়ে আনতে আমি সচেষ্ট থাকবো। দলের কাছে এলাকাবাসীর যে প্রত্যাশা, তা পূরণের জন্য ভবিষ্যতেও কাজ করবো। সামনের নির্বাচনি বৈতরণী পার হওয়ার জন্য দলীয় ঐক্য জরুরি। সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যানসহ সবাইকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ সমুন্নত রাখতে ও দলনেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা অটুট রাখতে আমাদের ঐকান্তিকভাবে কাজ করতে হবে।’

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম