ঘূর্ণিঝড়ের প্রভাবে গাছের ডাল ভেঙে পড়ে নারীর মৃত্যু

খুলনা প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২২, ০৩:৪০আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ০৮:২৬

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নড়াইলের লোহাগড়ায় ভারী বর্ষণ ও ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে পড়ে মর্জিনা বেগম (৪০) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরের পল্লী সঞ্চয় ব্যাংকের অদূরে এই ঘটনা ঘটে। মর্জিনা বেগম বাগেরহাট সদর উপজেলার অর্জুন বাহার গ্রামের মৃত এয়াকুব আলী শেখের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মর্জিনা বেগম লোহাগড়া পৌরসভার রাজোপুর গ্রামের গফফার শেখের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তার মাদ্রাসাপড়ুয়া ছেলে জিহাদকে (৮) নিয়ে ভাড়া বাড়িতে থেকে অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। বৈরী আবহাওয়ার মধ্যে ভাড়া বাসা থেকে কাজের উদ্দেশে তিনি বের হন।

লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরের পল্লী সঞ্চয় ব্যাংকের অদূরে পৌঁছালে ঝোড়ো বাতাসে মেহগনি গাছের ডাল ভেঙে তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাশ পান। এরপর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী বলেন, বিষয়টি তাৎক্ষণিক জেলা প্রশাসককে জানানো হয়। নিহতের একমাত্র সন্তান স্থানীয় মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী। দ্রুত জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সরকারিভাবে আর্থিক অনুদানসহ সার্বিক সহযোগিতা করা হবে।

/এফআর/
সম্পর্কিত
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতজ্বলে-পুড়ে খাক ৫১৮ একর জমির ধান, ক্ষতি ১০ কোটি
সিত্রাংয়ের প্রভাবে মাদারীপুরে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে পল্লী বিদ্যুতের ক্ষতি ১৮ কোটি টাকা
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী