অনুরোধ করলেও যাননি আশ্রয়কেন্দ্রে, ঘূর্ণিঝড়ে ঘরেই বৃদ্ধার মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২২, ২১:১১আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ২১:১১

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে শরীয়তপুরে ঝোড়ো বাতাসে ঘরের ওপর গাছ পড়ে এক বৃদ্ধার মৃত্যুর হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) রাতে জেলার জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের চিটারচর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মারা যাওয়া ওই নারীর নামা সাফিয়া বেগম (৬০)।

এদিকে, মৃতের পরিবারকে নগদ অর্থ ও শুকনো খাবার দিয়েছে জাজিরা উপজেলা প্রশাসন। এ সময়  ওই এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি ত্রাণ ও আর্থিক সহযোগিতা করা হয়েছে।

ঝড়ে ভেঙে পড়া ঘরবাড়ি

সেখানে উপস্থিত ছিলেন- শরীয়তপুর-১ আসনের সাংসদ ইকবাল হোসেন অপু, জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার জি এম নুরুল হক, জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান প্রমুখ।

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেন, মৃতের পরিবারকে নগদ আর্থিক সহযোগিতা, শুকনো খাবার ও ত্রাণ দেওয়া হয়েছে। এ ছাড়াও ওই পরিবারকে নতুন করে একটি ঘরে তুলে দেওয়া হবে। অন্য ক্ষতিগ্রস্তদেরও ত্রাণ দেওয়া হয়।

সড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ

জাজিরা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, আমরা ঘূর্ণিঝড়ের দিন (সোমবার) নদী তীরবর্তী লোকদের আশ্রয়কেন্দ্রে নিতে চেয়েছিলাম। তাকেও সেখানে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি আশ্রয়কেন্দ্রে যাননি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নগদ অর্থ ও ত্রাণ দেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
শরীয়তপুরে ৪৫টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, আটক ৪
বোমা বানানোর সময় দুই জন নিহতের ঘটনায় আটক ৩
শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে আরেকজনের মৃত্যু
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের