শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে আরেকজনের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৬, ২২:৪৬আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ২২:৪৬

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ঘরের মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় দুজনের মৃত্যু হলো।

নিহত নবীন হোসেন (২২) চেরাগ আলী ব্যাপারীকান্দি গ্রামের বাসিন্দা। তিনি মালেশিয়ায় থাকতেন। গত রমজানে দেশে ফেরেন। এরপর স্থানীয় বুধাইরহাট বাজারে লোহার জানালা ও দরজা তৈরির ব্যবসা শুরু করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি গ্রামে নতুন নির্মিত একটি বসতঘরের মধ্যে বৃহস্পতিবার ভোরে ককটেল বিস্ফোরণের ওই ঘটনায় সোহান ব্যাপারী (৩২) নামের একজনের মৃত্যু হয়। সকালে সোহানের রক্তাক্ত লাশ পাশের গ্রামের সাতঘরিয়া এলাকার একটি ফসলি জমিতে পাওয়া যায়। আহত অবস্থায় ঢাকায় চিকিৎসা নিচ্ছিলেন আরও দুজন। তাদের মধ্যে নবীন হোসেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আজ বিকালে মারা যান। গুরুতর আহত নয়ন মোল্লার চিকিৎসা চলছে।

নবীনের মা রুবিনা বেগম বলেন, ‘আমার ছেলেটি বুধইরহাট বাজারে ব্যবসা করতো। এলাকায় নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড থাকায় তাকে নিয়ে নড়িয়া উপজেলার একটি বাজারে গিয়েছিলাম নতুন দোকান দেখার জন্য। সে সন্ধ্যায় আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আর ফিরে আসেনি। এখন শুনতেছি, মারা গেছে। আমার ছেলেটাকে কে মারলো, কেন মারলো কিছুই বুঝতে পারছি না।’

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ বলেন, এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় কারা জড়িত, তাদের খোঁজা হচ্ছে। বিস্ফোরণ ও হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হবে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা করছি আমরা।

/এএম/
সম্পর্কিত
ঘরে খাটের ওপর পাশাপাশি পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, কীভাবে হলো মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ এক পরিবারের ৩ জনের মৃত্যু
প্রবাসীর স্ত্রীর ঘরে যুবকের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
খলিলুর রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়সংকরের সাক্ষাৎ 
খলিলুর রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়সংকরের সাক্ষাৎ 
জুলাই গণহত্যার দ্রুত বিচার চায় জামায়াতসহ ১১ দলীয় জোট
জুলাই গণহত্যার দ্রুত বিচার চায় জামায়াতসহ ১১ দলীয় জোট
বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করার উদ্যোগ 
বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করার উদ্যোগ 
বিসিবিতে ফিরলেন সুজন, পেলেন বড় দায়িত্ব
বিসিবিতে ফিরলেন সুজন, পেলেন বড় দায়িত্ব
সর্বাধিক পঠিত
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের