নিজ দোকানের ভেতর ঝুলছিল পল্লী চিকিৎসকের লাশ

টাঙ্গাইল প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২২, ১৯:১৬আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১৯:১৬

টাঙ্গাইলের সখিপুরে আলী আজম (৪০) নামে এক পল্লী চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার লাঙ্গুলিয়া বাজারের নিজ দোকানের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। আলী আজম উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের আবুল বেপারির ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আলী আজম ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। ঋণের কিস্তি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। নাশতা খেয়ে সকাল ৯টার দিকে দোকানে যান। এক ঘণ্টা পর দোকানের ভেতরে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।

স্থানীয় ইউপি সদস্য জয়েন উদ্দিন বলেন, ‘আলী আজম ঋণগ্রস্ত ছিলেন। ধারণা করছি, ঋণের চাপে তিনি আত্মহত্যা করেছেন।’

সখিপুর থানার ওসি রেজাউল করিম বলেন, ‘পরিবার জানিয়েছে আলী আজম ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। এ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। ধারণা করছি, ঋণের চাপে আত্মহত্যা করেছেন। স্বজনদের অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম