কিশোরীকে ধর্ষণ, দুধ বিক্রেতা গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২২, ১৯:১৮আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১৯:৩৮

রাজবাড়ীর গোয়ালন্দে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর বাবা। এ ঘটনায় অভিযুক্ত দুধ বিক্রেতা সিরাজ খাঁকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। তিনি গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া তেছের মাতব্বর পাড়া এলাকার আব্দুল খাঁর ছেলে। 

পুলিশ ও ধর্ষণের শিকার শিশুর স্বজনরা জানান, অভিযুক্ত সিরাজ খাঁ দুধ বিক্রি করেন। তার বাড়ি থেকে প্রতিদিনই নির্যাতনের শিশুর মা অথবা শিশুটি দুধ কিনে নিতো। গত ১৯ অক্টোবর বিকাল ৩টায় শিশুটি সিরাজ খাঁর বাড়িতে দুধ কিনতে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকায় সিরাজ খাঁ মেয়েটিকে বসতঘরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। 

এ ঘটনার পর থেকেই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। গত রবিবার শিশুটি বেশি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি সে তার ভাবির মাধ্যমে পরিবারকে জানায়। পরে স্বজনরা তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, মামলা দায়ের করার পর মঙ্গলবার রাতেই অভিযুক্ত সিরাজ খাঁকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গ্রেফতার আসামিকে রাজবাড়ী জেলা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের