উপনির্বাচন

ফরিদপুরে চলছে ভোটগ্রহণ, ভোটার উপস্থিতি কম

ফরিদপুর প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২২, ১০:৪৭আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১১:০০

ফরিদপুর-২ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। শনিবার (৫ নভেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে বেলা সাড়ে ১০টা পর্যন্ত ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে। দুই-একজন করে ভোটার আসছে।

জানা গেছে, ঢাকার নির্বাচন ভবন থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ভোটগ্রহণ পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)। সবকিছু পর্যবেক্ষণের জন্য এক হাজার ৫২টি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

আমিনউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বায়িত্বরত প্রিসাইডিং অফিসার কাজী নজরুল ইসলাম বলেন, ‘এখানে পুরুষ ভোটার দুই হাজার ৮৬ জন, নারী ভোটার রয়েছে ১ হাজার ৯৯৬ জন। এখন পর্যন্ত ১০০ ভোটও কাস্ট হয়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।’

আমিনউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বায়িত্বরত পুলিশ কর্মকর্তা মাহাবুল করিম বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ চলছে। তবে ভোটারদের উপস্থিতি কম।’

সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার ও পুলিশ সুপার মো. শাহজাহান ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।’

ফরিদপুর-২ আসনটি নাগরকান্দা, সালথা উপজেলা ও সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত। ভোটার সংখ্যা তিন লাখ ১৮ হাজার ৪৭২। এর মধ্যে নগরকান্দা উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৮৭৫। সালথা উপজেলায় ১ লাখ ৩২ হাজার ৪৬০ ও সদরপুরের কৃঞ্চপুর ইউনিয়নে ২৮ হাজার ১৩৭ ভোটাররা তাদের ভোট প্রয়োগ করবেন। এই নির্বাচনে ১২৩ ভোট কেন্দ্রে ৮০৬টি ভোট কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হচ্ছে।

ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর সংসদীয় এই আসন শূন্য ঘোষণা করা হয়। ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচনে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু (নৌকা প্রতীক) এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া (বটগাছ প্রতীক)।

/এসএইচ/
সম্পর্কিত
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনপোস্টাল ব্যালটে ভোট পড়েছে মাত্র চারটি
১ লাখ ২০ হাজার ভোটে জামায়াতকে হারিয়ে ধানের শীষ বিজয়ী
বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা, আবারও হারলেন জামায়াতের সোহেল
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক