বিদ্যুৎ চুরির রাজনীতি আ.লীগ করে না: স্বাস্থ্যমন্ত্রী 

মানিকগঞ্জ প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২২, ১৭:২০আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১৭:২১

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘লাঠি, গ্রেনেড হামলা, সিরিজ বোমা, বিদ্যুৎ চুরি, হাওয়া ভবন, পেট্রোল বোমার রাজনীতি আওয়ামী লীগ করে না। আওয়ামী লীগ  উন্নয়নের রাজনীতি করে।’

শনিবার (৫ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় শুভ্র সেন্টারে মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগ আয়োজিত ৯ ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সরকার কোনও কিছুর দাম বাড়ায়নি। বিশ্ব বাজারে দাম বেড়েছে বিধায় বাংলাদেশে দাম বেড়েছে। কারণ তিনগুণ দাম দিয়ে কিনতে হচ্ছে এবং সবকিছুর খরচও তিনগুণ বেড়েছে। কাজেই পণ্যের দাম বেড়েছে। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে দাম বেড়েছে। কিন্তু আজ বিএনপি জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে।’

জাহিদ মালেক বলেন, ‘পৌরসভা হচ্ছে জেলার ড্রয়িং রুম। কাজেই ড্রয়িং রুমের দিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ পৌরসভার একটা দক্ষ ও শক্তিশালী সংগঠনই পারে পুরো জেলাকে নিয়ন্ত্রণ করতে। সুতরাং আমাদেরকে পৌরসভার দিকে খেয়াল রাখতে হবে। বঙ্গবন্ধু মন্ত্রিত্ব নেননি। তিনি দলকে সু-সংগঠিত করতে মন্ত্রিত্ব ছেড়ে দলের জন্য কাজ করে দলকে শক্তিশালী করেছিলেন- আমাদের সে ইতিহাস মনে রাখতে হবে।’

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, মোনায়েম খানসহ প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি