ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ, অটোচালকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২২, ০৩:১৭আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ০৩:১৭

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মুছাপুরের জহরপুর এলাকায় ছেলের বিরুদ্ধে তার মা আয়েশা বেগমকে (৪৮) হত্যার অভিযোগ উঠেছে। পৃথক ঘটনায় বনপাড়া এলাকা থেকে মাসুম হাওলাদার(৩৫) নামে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ নভেম্বর) সকাল ও দুপুরে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আয়শা বেগম জহরপুর এলাকার রফিকুল ইসলামের স্ত্রী। অপর ঘটনায় অটোচালক মাসুম বাগেরহাট মোড়লগঞ্জের কাকবুনিয়া গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে। তিনি বন্দর চিতাশাল এলাকার আল আমিনের বাড়ির ভাড়াটিয়া।

নিহত আয়শা বেগমের বাবা আব্দুল মিয়া জানান, রবিবার রাতে নিজ ঘরে মা ছেলে ঘুমিয়ে ছিল। রাত ৩টার দিকে সজিব তার মাকে ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। প্রকৃতির ডাকে সাড়া দিতে  ঘরের বাইরে বের হলে হলে আয়শার ঘরের দরজা খোলা দেখেন তিনি। পরে ঘরে ঢুকে তার রক্তাক্ত দেহ বিছানায় পড়ে থাকতে দেখেন।

তিনি আরও বলেন, সজিবের জন্ম হওয়ার পর আয়েশার স্বামী রফিক চলে যায়। পরে একমাত্র ছেলেকে নিয়ে সে আমার বাড়িতে বসবাস করতো। 

এদিকে নিখোঁজের তিনদিন পর সোমবার দুপুরে উপজেলার বনপাড়া এলাকায় একটি ডোবা থেকে মাসুম নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় জানায়, বৃহস্পতিবার রাতে বাসা থেকে বের হয়ে মাসুম নিখোঁজ হলে স্বজনরা থানায় সাধারণ ডায়েরি করেন। সোমবার সকালে ডোবায় লাশ ভেসে উঠলে খবর পেয়ে পরিবারের লোকজন মাসুমের লাশ শনাক্ত করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ছিদ্দিক জানান, মুছাপুর ইউপির জহরপুর এলাকায় স্বামী পরিত্যক্ত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ওই নারীর শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এদিকে নিহতের ছেলে পলাতক। স্বজনরা বলছে, ছেলে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে গেছে। তদন্ত চলছে।

তিনি আরও জানান, বন্দর বনপাড়া এলাকায় এক ডোবা থেকে নিখোঁজ অটোচালকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। দুটি  ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম