চার বছর পর মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ রুটে ফেরি চলাচল শুরু

মুন্সিগঞ্জ প্রতিনিধি
১০ নভেম্বর ২০২২, ০৬:৪৬আপডেট : ১০ নভেম্বর ২০২২, ০৬:৪৬

চার বছর পর আবারও চালু হলো মুন্সীগঞ্জের গজারিয়া ও নারায়ণগঞ্জের চর কিশোরগঞ্জে নৌরুটে ফেরি সার্ভিস। বুধবার (৯ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কাজীপুরা ঘাট থেকে নারায়ণগঞ্জের চর কিশোরগঞ্জ নৌরুটে ফেরি পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমানে তিনটি ফেরি ঘাটে প্রস্তুত থাকবে এবং ফেরিগুলো একদিন পরপর পর্যায়ক্রমে চলবে। চাহিদা বাড়লে পর্যায়ক্রমে ফেরির সংখ্যা বাড়ানো হবে।

এর আগে ২০১৮ সালের মাঝামাঝিতে এই নৌরুটে ফেরি সার্ভিস চালু করা হলেও নদীর দুই পাড়ের সড়কের বেহাল দশার কারণে কাঙ্ক্ষিত যানবাহন না থাকায় অল্প কয়েকদিনের মধ্যেই ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে এবার নদীর দুই পাড়ের সড়কের প্রশস্ততা বৃদ্ধি এবং মানোন্নয়নের কারণে এ পথে যোগাযোগ আগের চাইতে অনেক বেশি আরামদায়ক এবং দ্রুততর হবে। ফলে যানবাহনের সংখ্যা আগের চাইতে অনেক বেশি বাড়বে আশা সংশ্লিষ্টদের।

বাংলাদেশ অভ্যন্তরিণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন এই রুটের ফেরি পরিচালনার দায়িত্বে রয়েছেন। তিনি জানান, প্রাথমিকভাবে শিমুলিয়া ঘাটের কর্মকর্তারা এই রুটে ফেরি পরিচালনা করবেন। বর্তমানে তিনটি ফেরি এ রুটে সব সময় প্রস্তুত থাকবে। একটি ছোট ফেরি ভিআইপি যাত্রীদের জন্য ও দুইটি মিনি ইউটিলিটি ফেরি একদিন পরপর পর্যাক্রমে চলবে। এরপরেও যদি যানবাহন বেশি থাকে তাহলে ফেরির সংখ্যা বাড়তে পারে।

তিনি আরও জানান, এই নৌরুটে বড় বাসের টোল হবে ১২০০ টাকা, মিনি বাস ৮১০ টাকা, ৮-১১ টনের বড় ট্রাক ৮৪০ টাকা, ৫-৮ টনের ট্রাক ৭০০ টাকা, ৩-৫ টনের ট্রাক ৫৫০ টাকা, মিনিট্রাক ৪৯০ টাকা, মাইক্রোবাস ৪২০ টাকা, পিকআপ ৪০০ টাকা, প্রাইভেটকার ৩৫০ টাকা, অটোরিকশা ১২০ টাকা, মটর সাইকেল ৬০ টাকা, বাইসাইকেল ৪০ টাকা ও যাত্রী শেণিভেদে ১৫ টাকা ও ৩০ টাকা।

এদিকে, চার বছর পর পুনরায় ফেরি সার্ভিস চালু করায় স্থানীয়ভাবে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক  এ্যাড. মৃণাল কান্তি দাস। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসি যুগ্ম সচিব ও কারিগরি ও প্রশাসন পরিচালক মো. রাশেদুল ইসলাম,গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী, মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিনহাজ-উল- ইসলাম প্রমুখ।

/ইউএস/
সম্পর্কিত
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
মাঝ নদীতে বড় বিপদে ৫০০ যাত্রীর নৌযান, তীরে উঠেই দিলেন সিজদা
মানা হচ্ছে না নির্দেশনা, ঝুঁকি নিয়ে যাত্রীসহ ফেরিতে উঠছে বাস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের