‘আত্মীয় পাতিয়ে’ শিশুকে অপহরণ, গ্রেফতার ২

গাজীপুর প্রতিনিধি
১১ নভেম্বর ২০২২, ০৮:৪৭আপডেট : ১১ নভেম্বর ২০২২, ০৯:০৪

গাজীপুর মহানগরের পূবাইল থেকে অপহরণের দুই দিন পর ছয় মাসের শিশুকে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে অপহরণকারীসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১০ নভেম্বর) টঙ্গী পূর্ব থানার আমতলীর কেরানীটেক এলাকার ক্রেতা আখি বেগমের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। ভুক্তভোগী শিশুর বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার পোড়াবাড়ী গ্রামে।

গ্রেফতারকৃতরা হলো-পূর্বধলা উপজেলার নোয়াগাও গ্রামের মৃত আব্দুল কাদিরের মেয়ে জিনা বেগম ওরফে লতা (২৮) এবং শিশুর ক্রেতা টঙ্গী পূর্ব থানাধীন আমতলীর কেরানীটেক এলাকার মৃত মারফত আলীর মেয়ে আঁখি বেগম (৪০)। 

বৃহস্পতিবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা (ডিবি) শাখার সহকারী কমিশনার (এসি) চৌধুরী মো. তানভীর বিষয়টি নিশ্চিত করেন।

মামলা তদন্ত কর্মকর্তা ও পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, শিশুটির বাবা গত  ১০ মাস ধরে পূবাইল থানার করমতলা এলাকার আমির হোসেনের বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়ায় থাকেন।তিন হকারি করেন এবং তার স্ত্রী স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন। কয়েকদিন আগে জিনা বেগমের সঙ্গে শিশুটির বাবার পরিচয় হয়। পরিচয়ের সুবাদে দুই দিন ধরে তাদের বাসায় আসা-যাওয়া শুরু করেন জিনা।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকালে এসে শিশুটির মাকে খাবার দিতে বলেন। এর আগেই তার বাবা জরুরি কাজে স্থানীয় মীরের বাজার চলে যান। এ সময় শিশুটির মা রান্নাঘরে গেলে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান জিনা। বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে বৃহস্পতিবার জিনাকে আসামি করে মামলা করেন ভুক্তভোগীর বাবা। এরপর অভিযান চালিয়ে টঙ্গী পূর্ব থানার আমতলী (কেরানীরটেক) বস্তিতে আঁখি বেগমের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ এবং দুই জনকে গ্রেফতার করে। 

জিজ্ঞাসাবাদে আঁখি পুলিশকে জানান, তার চার মেয়ে রয়েছে। কোনও ছেলে সন্তান না থাকায় ১৩ হাজার টাকা দিয়ে ওই শিশুকে কিনে নেন। বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে শিশুটিকে তার বাবা-মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আসামিদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এসআই আবুল হোসেন।

/এসএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের