‘বিএনপি চায়, খালেদা জিয়াকে আবার কারাগারে পাঠানো হোক’

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২২, ২২:২০আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ২২:২০

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘তারেক রহমান আর রাজনীতি করবেন না এই মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। এখন তিনি লন্ডন থেকে বিএনপির নেতা সেজে বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশকে টেইক বেক করতে চান। বিএনপি চায় না, খালেদা জিয়া বাড়িতে থেকে চিকিৎসা নিক। তারা চায়, খালেদা জিয়াকে আবার কারাগারে পাঠানো হোক।’

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাছিম বলেন, ‘রাজাকারের উত্তরসূরিরা, খুনি লুটেরারা নতুন করে হুঙ্কার দিচ্ছে। এই লুটেরাদের হাতে কোনোভাবেই বাংলাদেশকে ছাড়া যাবে না। তাদের মোকাবিলা করতে হবে। প্রতিহত করতে হবে।’

তিনি বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর বিএনপি সম্মেলনকে কেন্দ্র করে যদি কোনও অপকর্ম করে, তাহলে আওয়ামী লীগ নেতাকর্মীরা দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত।’

শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জহিরুল হক নিশাত সিকদারের সভাপতিত্বে সেখানে আরও উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। সম্মেলনের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু।

/এফআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম