সশরীরে খাজনা দিতে গিয়ে জানলেন তিনি ৮ বছর আগে মারা গেছেন

গাজীপুর প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২২, ২২:৫৬আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ২২:৫৬

গাজীপুরের কাপাসিয়ায় জমির খাজনা দিতে গিয়ে ৮৫ বছরের বৃদ্ধা আকলিমা জানতে পারলেন, তিনি আট বছর আগে মারা গেছেন। এ ঘটনায় ওই নারী সোমবার (১৪ নভেম্বর) কাপাসিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি ১৯৩৭ সালের ৫ ডিসেম্বর জন্মগ্রহণ করা এই নারী সুস্থ আছেন বলে জানান।

কাপাসিয়া উপজেলা নির্বাচন কমিশন অফিসে এই সংক্রান্ত আবেদনের সূত্রে জানা গেছে, উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের মৃত আতাহার উদ্দিনের স্ত্রী আকলিমা। তিনি একই উপজেলার সনমানিয়া ইউনিয়নের সনমানিয়া গ্রামের ফকির বাড়ির মরহুম কমর উদ্দিন ফকির ও মরহুম জাহানারার কন্যা। তিনি ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা।

কাপাসিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল বাশার জানান, আকলিমা ২০০৮ সালে নির্বাচন কমিশনের মাধ্যমে ভোটার তালিকাভুক্ত হন। পরে তথ্য হালনাগাদ করতে গিয়ে গত ২০১৪ সালের ৯ ডিসেম্বর ভুলবশত জাতীয় নির্বাচন অফিস কর্তৃক ভোটার তালিকায় তাকে মৃত ঘোষণা করা হয়। সোমবার বিষয়টির সমাধানের জন্য ছেলেকে নিয়ে তিনি নির্বাচন অফিসে আসেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। 
তিনি আরও বলেন, কিন্তু আঙুলের ছাপ ‘ম্যাচিং’ না হওয়ায় এ দিন বিষয়টি সমাধান করা সম্ভব হয়নি। তবে দ্রুত সমাধান হবে।  

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোরশেদ খান পাভেল বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আশা করছি, দ্রুত সমস্যার সমাধান হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি