জাহাজে সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেলো একজনের, দগ্ধ ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২২, ১৫:১৮আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১৫:১৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডকইয়ার্ডে একটি জাহাজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নুরুজ্জামান নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় কিং ফিশার ডকইয়ার্ডে সাংহাই-৮ নামের একটি জাহাজে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া শ্রমিকের নাম নুরুজ্জামান। তিনি ঢাকার দোহার থানা এলাকার বাসিন্দা। আহতরা হলেন- সহিদুল ও ইউনুস মিয়া।

উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা

রূপগঞ্জ থানার এএসআই শহিদুল ইসলাম খান জানান, কিং ফিশার ডকইয়ার্ডের সাংহাই-৮ জাহাজে কাজ করার সময় হঠাৎ করে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় নুরুজ্জামান, সহিদুল ও ইউনুস মিয়া নামে তিন শ্রমিক দগ্ধ হন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নুরুজ্জামানের মৃত্যু হয়। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত অপর দুজনকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ জোন-২ এর উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, নুরুজ্জামানকে গুরুতর আহত অবস্থায় ইউএস বাংলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী থেকে বিস্ফোরণ হয়েছে তা এখনও নিশ্চিত না। ডকইয়ার্ডের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
চীনের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেলো ৯০ জনের
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম