সাভারে ‘গোপন বৈঠক’ থেকে ৬৬ শিবিরকর্মী আটক

গাজীপুর প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২২, ১০:১৮আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১০:১৮

সাভারে গোপন বৈঠক চলাকালে শিবিরের ৬৬ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সাভারের ভাকুর্তা ইউনিয়নের চাপড়া এলাকার ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতর থেকে তাদের আটক করা হয়।  

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডে  অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা রাজধানীর মোহাম্মদপুর পশ্চিম থানা থেকে এসেছিলেন বলে জানা গেছে। তারা গোপনে ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর পশ্চিম থানা জামায়াতের রুকন সম্মেলন করছিলেন। গোপনে জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনের আয়োজন করেছিলেন। মূলত তারা এই সম্মেলনের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। উল্লেখযোগ্য আলামতসহ তাদের আটক করেছি। আটককৃতদের বিস্তারিত পরিচয়সহ বিস্তারিত পরে জানানো হবে।

/এসএইচ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে