সাভারে সেটেলমেন্ট অফিসে আগুন, পুড়েছে নথি দগ্ধ নিরাপত্তাকর্মী

সাভার প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২২, ২৩:০০আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১৩:২৩

সাভারে সেটেলমেন্ট অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে দগ্ধ হয়েছেন নিরাপত্তাকর্মী। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হেমায়েতপুরের সুগন্ধা হাউজিং এলাকায় সেটেলমেন্ট অফিসের তৃতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার রাতে সেটেলমেন্ট অফিসের তৃতীয়তলা থেকে ধোঁয়া বের হতে দেখেন নিরাপত্তাকর্মীরা। পরে তারা ফায়ার সার্ভিস খবর দিয়ে স্থানীয় উৎস থেকে পানি নিয়ে অফিসের ভেতরে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে যান। এ সময় অগ্নিকাণ্ডে অফিসের ভেতরে থাকা আনোয়ার নামের অপর এক নিরাপত্তাকর্মী দগ্ধ হলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চামড়া শিল্প নগরী ফায়ার সার্ভিসের সাব-অফিসার শরিফুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ছাড়াও ঘটনাস্থল থেকে এক নিরাপত্তাকর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে আগুনে অফিসের অনেক নথিপত্র পুড়ে গেছে।

/এফআর/
সম্পর্কিত
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সাভার ট্যানারিতে ঢুকেছে ৫ লাখ কাঁচা চামড়া
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী