নারায়ণগঞ্জে আ.লীগ কার্যালয় ভাঙচুর, বিএনপি নেতাসহ গ্রেফতার ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি 
২০ নভেম্বর ২০২২, ০২:০৮আপডেট : ২০ নভেম্বর ২০২২, ০৬:৩২

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দরের ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় ২৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় এক বিএনপি নেতাসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ নভেম্বর) ২৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের কর্মী মো. সোহাগ বাদী হয়ে বন্দর থানায় এ মামলা করেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। ওই দিন রাতেই অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মামলার ২ নম্বর আসামি নূর মোহাম্মদ পনেছ, ৪ নম্বর আসামি সজিব হোসেন, ৫ নম্বর আসামি আজিজুল হক রাজিব ও ৬ নম্বর আসামি হুমায়ূন কবির বুলবুল।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুলের নির্দেশে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বন্দরের কবিলের মোড় এলাকায় ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালায়। এতে কার্যালয়ের দরজা-জানালাসহ আসবাবপত্র ভাঙচুর করে ও ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। 

এ বিষয়ে বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল বলেন, 'এগুলো মিথ্যা ও বানোয়াট অভিযোগ। মিথ্যা মামলায় আমাদের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।'

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, 'আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।'

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। রিকশাযোগে কয়েকজন মুখোশধারী সেখানে প্রবেশ করে কার্যালয়ে থাকা চেয়ার ভাঙে। সেইসঙ্গে দলীয় ছবি সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলে তারা। 

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম