ছাত্রদলের ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

রাজবাড়ী প্রতিনিধি
২১ নভেম্বর ২০২২, ১৬:৫৯আপডেট : ২১ নভেম্বর ২০২২, ১৬:৫৯

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলার ঘটনায় জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান ও পৌরসভার কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন সম্রাটসহ ১৪ জনের নামে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ১৫/২০ জনকে। রবিবার (২০ নবেম্বর) রাতে রাজবাড়ী সদর থানার এসআই সেলিম হোসেন রকি বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় ছাত্রদলের কর্মী রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের এনায়েত শেখের ছেলে আক্তার শেখ (২৮) ও গোয়ালন্দ উপজেলার নিলু শেখের পাড়ার নুর ইসলাম শেখের ছেলে শিপন শেখকে (১৯) গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার বিকাল ৪টার দিকে ছাত্রদলের ৩০/৩৫ জন নেতাকর্মী তাদের কর্মসূচি পালন শেষে জেলা বিএনপি অফিসের পাশে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করে। সেই পরিস্থিতি সামাল দিতে গেলে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা। এতে পুলিশের এএসআই রাশেদুল ও কনস্টেবল হাসান আহত হন। সেখান থেকে সাতটি তাজা ককটেল জব্দসহ দুজনকে আটক করা হয়।

এ ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বলেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকার সমাবেশ ব্যাহত করতেই এই পরিকল্পনা। আমরা এসব জেনে বুঝেই রাজনীতি করি। আমাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে যে মামলা হয়েছে সেগুলো মিথ্যা ও বানোয়াট।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মাহবুবুল আলম বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। দ্রুতই এই মামলার তদন্ত শেষে আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করা হবে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি