‘আমি চাঁদাবাজ-সন্ত্রাসীদের গডফাদারদের ধরতে চাই’

গাজীপুর প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২২, ২১:২১আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ২১:২১

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেছেন, ‘আমি মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গডফাদারদের ধরতে চাই। চুনোপুঁটি মারতে চাই না। গডফাদারদের ধরার পর চুনোপুঁটিদের ধরতে চাই। আপনারা গডফাদারদের সম্পর্কে তথ্য দেন। কারা মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তাদের সম্পর্কে তথ্য দেন। সে যেই হোক আইনের আওতায় আনবো।’

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে টঙ্গীর ট্যাম্পাকো ফয়েলস কারখানা চত্বরে কারাখানা মালিকদের সংগঠনের সঙ্গে পুলিশের সমঝোতা স্মারক চুক্তির অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পুলিশ কমিশনার নজরুল ইসলাম বলেন, ‘আমরা এই অঞ্চলে মাদক নির্মূল করতে চাই। আপনারা জানেন কারখানার পণ্যবাহী গাড়ির চালক-হেলপার অনেক সময় মাদক গ্রহণ করেন। তারা অনেক সময় কারখানার মালামাল চুরির সঙ্গে জড়িত। তারা পণ্য পরিবহন করতে গিয়ে দুর্ঘটনার হন। এজন্য টঙ্গীর বিসিক শিল্প নগরীর যত চালক-হেলপার আছে তাদের ডোপ টেস্টের উদ্যোগ নিয়েছি। ডোপ টেস্টে ধরা পড়লে তাদের আইনের আওতায় আনা হবে। যাতে শিল্প প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে পরিচালিত হতে পারে। পর্যায়ক্রমে গাজীপুর মহানগরের যতগুলো শিল্প প্রতিষ্ঠান আছে তাদের চালক-হেলপার ও শ্রমিকদের ডোপ টেস্টের আওতায় আনা হবে।’

পুলিশ কমিশনার বলেন, ‘মাদকের গডফাদারদের ধরতে চাই, চুনোপুঁটিদের নয়। যাদের দেশপ্রেম নেই তারাই মাদকের সঙ্গে জড়িত। তাই আমরা তাদের ধরতে চাই। আজ থেকে টঙ্গী শিল্প নগরীতে মাদকের কোনও কারবার চলবে না। মাদকের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য নিজেদের ঘর সামলানো হবে আগে। মাদক কারবারিরা যত শক্তিশালী হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে। আপনারা মাদকের খবর পুলিশের ওসিকে, এসিকে বা ডিসিকে জানাবেন। তারা অসহযোগিতা করলে আমাকে ফোনে কিংবা হোয়াটসঅ্যাপে তথ্য দেবেন। সঙ্গে সঙ্গে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি বলেন, ‘ব্যবসায়ীরা এদেশের সূর্যসন্তান। তাদের মাধ্যমে এদেশের মানুষের কর্মসংস্থান হচ্ছে। তারা নিজেদের উন্নয়ন ছাড়াও এদেশকে উন্নত করছে। আপনাদের হাত ধরে এদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আমরা চাই এদেশ উন্নত হোক, উন্নয়ন হোক। আরও শিল্প কারখানা গড়ে উঠুক। বেকার সমস্যার সমাধান হোক। বেকারদের কর্মসংস্থান হোক। যতই বেকারদের কর্মসংস্থান হবে ততই দেশে মাদকসেবীর সংখ্যা কমবে। দেশে সন্ত্রাস কমবে। কারণ যে লোক সকাল থেকে রাত পর্যন্ত কাজ নিয়ে ব্যস্ত থাকে সে মাদক নেয় না বলে আমি বিশ্বাস করি। সে লোক চাঁদাবাজি করে না বলে বিশ্বাস করি। পুলিশ এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করবে।’

সমঝোতা স্মারকে পুলিশের পক্ষে উপ-কমিশনার মাহবুব উজ্জামান এবং শিল্প মালিকদের পক্ষে টঙ্গী বিসিক শিল্প নগরী মালিক কল্যাণ সমিতির সভাপিত সৈয়দ তানভীর হোসেন স্বাক্ষর করেন। শিল্প প্রতিষ্ঠানে এ ধরনের স্মারক চুক্তি এটিই প্রথম বলে জানান সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন শেখ।

সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন শেখের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলম, মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ, মোহাম্মদ ইব্রাহিম খান ও মাহবুব উজ্জামান, অনন্ত কোম্পানির এমডি ও বিজিএমইএ’র পরিচালক ইনামুল হক খান প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী