নামাজ পড়তে যাওয়ার পথে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২২, ০২:১০আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০২:১৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আব্দুর রহমান মাসুদ (৪২) নামে এক হোসিয়ারি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের নয়ারহাট শীতবস্ত্রের বাজারের মুর্শিদের গলিতে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান মাসুদ কোচাশহর ইউনিয়নের মোকদ্দপুর (কানাইপাড়া) গ্রামের আজিজার রহমানের ছেলে। কোচাশহরে ন্যাশনাল হোসিয়ারি কারাখানার মালিক তিনি। এছাড়া তিনি গোবিন্দগঞ্জ শামীম অ্যান্ড শাকিল কারিগরি কলেজের ল্যাব সহকারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাতে এশার নামাজ পড়তে মাসুদ বাজারের মসজিদে যাচ্ছিলেন। হঠাৎ দুর্বৃত্তরা তার গলায় ছুরিকাঘাত করে। এ সময় মাসুদ দৌড়ে গিয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে বাজারের লোকজন তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই রাস্তায় তার মৃত্যু হয়।

নিহতের ভাই শাহ আলম বলেন, রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়েছিল মাসুদ। দুর্বৃত্তরা তার গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করেছে। পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা।

এদিকে, নিহতের মরহেদ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারি শুরু হয়। বাকরুদ্ধ হয়ে পড়েন বাবা-মা। খবর পেয়ে ছুটে আসেন আশপাশের মানুষজন। এ ঘটনায় নিহতের স্ত্রী নারগিস বেগম হত্যায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন ও কোচাশহর ইউপি চেয়ারম্যান জহরুল ইসলাম জাহিদ।

ওসি ইজার উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি মসজিদের সামনে থেকে উদ্ধার করা হয়েছে। কেন এই হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করে দেখছি আমরা। হত্যায় জড়িতদের গ্রেফতার করা হবে।

 

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী