দেশের মানুষের কথা শুধু জাতীয় পার্টিই চিন্তা করে: চুন্নু

রাজবাড়ী প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২২, ২২:৪৮আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ২২:৪৮

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘অর্থনীতির যে খারাপ প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ছে, তাতে ব্যয় বেড়েই চলছে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষের জীবনযাপন, ব্যয় নির্বাহ করা অসম্ভব হয়ে পড়বে।’

তিনি বলেন, ‘বর্তমানে নিত্যপণ্যের দাম হু হু করে যেভাবে বাড়ছে, এতে দেশের মানুষ না খেয়ে মরবে। সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রব্যমূল্যের দাম কমানো উচিত। তাছাড়া বর্তমান আওয়ামী লীগ ও বিএনপি সরকার দেশের মানুষের কথা কখনও চিন্তা করে না। দেশের মানুষের কথা একমাত্র জাতীয় পার্টিই চিন্তা করে থাকে। আজ যুবকরা চাকরি পাচ্ছে না। কোথাও তারা চাকরি না পেয়ে  হতাশায় দিন কাটাচ্ছে।’

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী পৌরসভা অডিটোরিয়াম মিলনায়তনে জেলা জাতীয় পার্টির সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় সম্মেলনে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া-৩ আসনের এমপি নূরুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দীন, যুগ্ম-দফতর সম্পাদক সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় কমিটির সদস্য আসমা আক্তার রুমী, তাছলিমা আক্তার রুমা, মনোয়ারই খোদা মন্টি, রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সভাপতি খন্দকার হাবিবুর রহমান বাচ্চুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে মহাসচিব মুজিবুল হক চুন্নু খন্দকার হাবিবুর রহমান বাচ্চুকে সভাপতি ও মোকছেদুর রহমান মমিনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে