টাঙ্গাইলে বিএনপির ৩৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আতঙ্কে বাড়িছাড়া অনেকে

টাঙ্গাইল প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২২, ১৫:৩২আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১৬:০৬

টাঙ্গাইলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় ১২টি মামলা করেছে পুলিশ। গত কয়েক দিনে করা এসব মামলায় ৩৫০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও প্রায় ৭০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ৬৩ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। জেলার বিএনপি নেতাকর্মীদের মাঝে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। গ্রেফতার এড়াতে বাড়িছাড়া রয়েছেন অনেক নেতাকর্মী।

বিএনপি নেতাকর্মীদের দাবি, ঢাকায় আগামী ১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশকে বাধাগ্রস্ত করতে গায়েবি মামলা দেওয়া হচ্ছে। এসব অভিযোগের কোনও ভিত্তি নেই।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার ১২টি উপজেলায় এ পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ১২টি মামলা হয়েছে। এই মামলায় ৩৫০ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত এক হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এর মধ্যে বাসাইল থানায় উপ-পরিদর্শক টিটু চৌধুরী বাদী হয়ে ১৬ জনের নামসহ অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করে গত ২৪ নভেম্বর বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। এই মামলায় ৫-৬ জনকে গ্রেফতার করা হয়। গত ২৩ নভেম্বর মির্জাপুর থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে বিষ্ফোরক আইনে একটি মামলা করেন। এ মামলায় ৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। 

গত ২২ নভেম্বর ঘাটাইলে পুলিশের ওপর ককটেল হামলার অভিযোগ এনে বিএনপির ৩৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় ১০ নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। ২১ নভেম্বর টাঙ্গাইল শহরে বিএনপির প্রস্তুতি সভা থেকে ফেরার পথে তিন জন আইনজীবীসহ ১২ জনকে পুলিশ গ্রেফতার করে। ওই রাতেই ৩১ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ২১ নভেম্বর নাগরপুর উপজেলায় দুইজনকে গ্রেফতার করা হয়। পরে ২১ জনের নামসহ ৪০-৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।

গত ১৭ নভেম্বর কালিহাতী উপজেলার পাঁচ জনকে গ্রেফতার করা হয়। এ মামলায় ২৯ জনের নামসহ ৩০-৪০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। ২৯ নভেস্বর দেলদুয়ারে বিএনপির ২০ নেতাকর্মীর নামে মামলা হয়। তাদের মধ্যে দুই জনকে গ্রেফতার করে পুলিশ। ৩০ নভেম্বর রাতে সখীপুর উপজেলায় ৩৮ জনের নাম উল্লেখসহ মোট ৮৮ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। এ মামলায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। ১ ডিসেম্বর গোপালপুরে ২০ জনের বিরুদ্ধে মামলা হয়। তাদের মধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই দিনে ভূঞাপুরে ১৬ জনের নামে মামলা হয়। অজ্ঞাত আরও ৬০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে চার জনকে গ্রেফতার হয়।

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ বাধাগ্রস্ত করতে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। নেতাকর্মীদের গ্রেফতারের জন্য বাড়িঘরে হানা দিচ্ছে পুলিশ। কাউকে বাড়ি থেকে, কাউকে ব্যবসা প্রতিষ্ঠান বা রাস্তা থেকে পুলিশ ধরে নিয়ে গেছে। পুলিশের অভিযোগের কোনও সত্যতা নেই। এসব মামলার পর এলাকার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জেলার ১২টি থানায় এ পর্যন্ত ১১টি মামলা হয়েছে। এসব মামলায় ৩৫০ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৭০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত আমাদের ৬৩ জন নেতাকর্মীদের গ্রেফতরা করা হয়েছে ‘

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীন বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে জমায়েত হয়। ককটেলও উদ্ধার করা হয়েছে। দায়েরকৃত মামলাগুলোর তদন্ত চলছে।’

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী