চায়ের দোকানে ‘আড্ডা থেকে বিরোধ’, যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২২, ০৩:৩৫আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১২:২৯

নারায়ণগঞ্জের ফতুল্লায় মামুন (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। একই ঘটনায় নূর নবী (২২) নামে আরেক যুবক আহত হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) রাতে ফতুল্লার ইসদাইর নুর ডাইংয়ের মাঠে এ ঘটনা ঘটে।

মামুন ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকার বাবুল মিয়ার ছেলে। আহত নূর নবী কোতালেরবাগ হক বাজার এলাকার মান্নানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার স্থানীয় যুবক পাপ্পু গ্রুপের কয়েকজন ইসদাইর নুর ডাইংয়ের সামনের চায়ের দোকানে বসে প্রায়ই আড্ডা দিতেন। একই দোকানে আড্ডা দিতেন মামুন-নূর নবী গ্রুপ। তবে দুই গ্রুপের মধ্যে পূর্ব বিরোধ ছিল। এর জের ধরে মামুন ও নুর নবীকে মাঠে একা পেয়ে এলোপাতাড়ি কোপায় পাপ্পু ও তার সঙ্গীরা। এক পর্যায়ে মামুন ও নুর নবী দৌড়ে রেল লাইনের কাছে এসে রক্তাক্ত অবস্থায় পড়ে যান। সেখান থেকে স্থানীয়রা তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসক মামুনকে মৃত ঘোষণ করেন। আর নূর নবীকে ঢাকা মেডিক্যাল কলেজ  হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, গুরুতর জখম অবস্থায় দুই জনকে নারায়ণগঞ্জ তিনশ শয্যা খানপুর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা৷ সেখানে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷ আহত অপর জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা হবে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

/এফএস/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি