সিংগাইরে লগি-বৈঠা হাতে আ.লীগ নেতাকর্মীদের বিক্ষোভ

মানিকগঞ্জ প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২২, ০৯:৪২আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ০৯:৪২

বিএনপির সমাবেশকে সামনে রেখে ঢাকার অন্যতম প্রবেশপথ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা চেকপোস্টে এলাকায় অবস্থান নিয়েছেন সিংগাইর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুর রহমানের নেতৃত্বে সড়কে লগি-বৈঠা নিয়ে নেতাকর্মীরা বিক্ষোভ করেন।

তারা বলছেন, যেকোনও ধরনের নাশকতা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের নির্দেশে তারা সর্তক অবস্থানে আছেন। এছাড়া সিংগাইরের ধল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূইয়া এবং ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খানের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী সড়কে অবস্থান নিয়েছেন। তারা বিএনপি-জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূইয়া বলেন, ‘ঢাকায় ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে বিএনপি দেশব্যাপী নাশকতার পরিকল্পনা করছে। যেকোনও ধরনের নাশকতা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমরা সর্তক অবস্থানে আছি। এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হকের নেতৃত্ব স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন।’

এদিকে সড়কপথে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকেই মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা শহীদ রফিক সেতু এলাকায় পুলিশ চেকপোস্টে নজরদারি বাড়ানো হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশ সদস্য সংখ্যাও। চেকপোস্ট অতিক্রম করার সময় রাজধানীমুখী বিভিন্ন যানবাহনের যাত্রীদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। সকালে মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান চেকপোস্ট এলাকা পরিদর্শনে এসে পুলিশ সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।

এছাড়া পুলিশের পাশাপাশি তল্লাশি চালাচ্ছে র‍্যাবও। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মানিকগঞ্জ-হেমায়েতপুর সড়কের মানিকগঞ্জ পৌর এলাকার নয়াকান্দি এলাকায় বিভিন্ন যানবাহন ও যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করেন র‍্যাব-৪ এর সদস্যরা। 

র‍্যাব-৪–এর মানিকগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন বলেন, ‘র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অংশ হিসেবে সেখানে যানবাহন ও যাত্রীদের তল্লাশি করা হয়। কাউকে আটক করা হয়নি। এছাড়া মানিকগঞ্জ পৌর এলাকার নয়াকান্দি এলাকাতেও বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়।’

পুলিশ সুপার গোলাম আজাদ খান বলেন, ‘কোন রাজনৈতিক কর্মসূচিকে সামনে রেখে তল্লাশি চৌকিতে নিরাপত্তা জোরদার করা হয়নি। দেশব্যাপী ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত পুলিশের বিশেষ অভিযান চলছে। পুলিশ সদরদফতরের নির্দেশনা অনুযায়ী জঙ্গি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।’

/এসএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের