দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ২ চালকের

গাজীপুর প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২২, ১২:৫৯আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১২:৫৯

নরসিংদীর রায়পুরা উপজেলায় পাথর ও টাইলসবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। শনিবার (১০ ডিসেম্বর) সকাল ৬টায় ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার মাহমুদাবাদের নামাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—বগুড়ার শিবগঞ্জ উপজেলার বালিকান্দা গ্রামের আবদুল আলীমের ছেলে আবু হাশেম (২১) এবং ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর চরমুল গ্রামের মোসলেম উদ্দিন পাটোয়ারীর ছেলে মফিজুল পাটোয়ারী (২৮)। আবু হাশেম টাইলসবোঝাই ট্রাকের ও মফিজুল পাটোয়ারী পাথরবোঝাই ট্রাকের চালক।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন জানান, ঢাকাগামী শাহ সিমেন্টের পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সিলেটগামী টাইলসবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পাথরবোঝাই ট্রাকের চালক আবু হাশেম ঘটনাস্থলেই মারা যান। অপর ট্রাকের চালক মফিজুল পাটোয়ারী ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা বেলা সাড়ে ১১টায় তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। 

ওসি আরও জানান, দুই চালকের মরদেহ ও দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি পুলিশ হেফাজতে রয়েছে। কোনও অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের