‘এটা কি বাংলাদেশ, নাকি আমরা কোনও বেহেশত বানাচ্ছি’

সাভার প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২২, ২০:১১আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ২০:১১

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ‘চন্দ্রা-টাঙ্গাইল সড়ক দিয়ে যখন বঙ্গবন্ধু সেতুর উদ্দেশে রওনা দেই, হৃদয় জুড়িয়ে যায়। মনে হয়, আমি ওয়াশিংটনে আছি, টোকিওতে আছি। মাওয়া থেকে ভাঙ্গা গেলে এটি কি বাংলাদেশ নাকি কোনও স্বর্গ বা বেহেশত বানাচ্ছি। বিদেশিরা এসেও অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে।’

শনিবার (১০ ডিসেম্বর) সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আওয়ামী লীগের জনসভায় তিনি এই কথা বলেন।

রাজ্জাক বলেন, ‘বিএনপির সন্ত্রাস আমরা ২০১৩ থেকে ১৫ সাল পর্যন্ত দেখেছি। আমরা তাদের হরতাল দেখেছি, ঘেরাও দেখেছি। হেফাজত আগুন দিয়েছে, ব্যাংকে আগুন লাগিয়েছে, শাপলা চত্বর দখল করেছিল। হেফাজতের তাণ্ডব দেখেছি আমরা। সেই তাণ্ডব, সন্ত্রাস আমরা রাত ৩টার সময় মোকাবিলা করেছি। শেখ হাসিনা কোনও হুমকি-ধমকি ভয় পায় না। শেখ হাসিনাকে ভয় দেখিয়ে ক্ষমতা থেকে সরানো যাবে না।’

তিনি বলেন, ‘এই জনগণ আমাদের শক্তি, পৃথিবীর কোনও শক্তি নেই এই বৈধ সরকারকে উচ্ছেদ করবে। শেখ হাসিনা আগামী এক বছর ক্ষমতায় থাকবে। আগামীতেও নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপির তাণ্ডবে আমাদের অনেক নেতা নিহত হয়েছে। নির্মম স্প্লিন্টারে আহত হয়েছে। এখনও ক্ষত বয়ে বেড়াচ্ছে অনেকেই। তাদের রাজনীতি লুটপাটের, হত্যার, দুর্নীতির।’

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী