পদ্মা সেতুর ওপরে পিকআপে বাসের ধাক্কা, রেলিংয়ে আটকে রক্ষা

মাদারীপুর প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২২, ২২:০১আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ২২:০১

পদ্মা সেতুর মাঝামাঝি স্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে সেতুর রেলিংয়ে আটকে গেছে একটি পিকআপ। এতে পিকআপচালক গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেতুর মাঝামাঝি স্থানে জাজিরাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। তবে আহত পিকআপচালকের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। বর্তমানে সেতুতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পদ্মা সেতুর উত্তর থানা পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মা সেতুর জাজিরা টোলপ্লাজাগামী একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয় যাত্রীবাহী বাস। এতে পিকআপটি সেতুর রেলিংয়ে গিয়ে আছড়ে পড়ে এবং চালক গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পিকআপটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

পদ্মা সেতু উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, ‘সেতুর প্রায় মাঝামাঝি স্থানে জাজিরাগামী একটি বাস ও পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে সেতুর রেলিংয়ে পড়ে। খবর পেয়ে পিকআপচালককে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। পিকআপটি থানায় রাখা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের