ঘুরতে বেরিয়ে সড়কে প্রাণ গেলো ২ বন্ধুর

টাঙ্গাইল প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২২, ০২:৪০আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ০২:৪০

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন ঘাটাইল পৌরসভার চান্দশী গ্রামের আব্দুস ছামাদের ছেলে সাকিব হাসান (১৮) ও ঘাটাইল উত্তরপাড়ার মুক্তার আলীর ছেলে সুমন মিয়া (১৮)।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় ঘাটাইল পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তিন বন্ধু সাকিব, সুমন ও সিয়াম মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। ফেরার পথে রাত ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় ওভারটেক করতে গিয়ে গরুবোঝাই ট্রাকে ধাক্কা লাগে মোটরসাইকেলের।

এতে রাস্তায় ছিটকে পড়ে দুই বন্ধু ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন অপর বন্ধু সিয়াম৷ তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এএম/এনএআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম