আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ, প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত

গাজীপুর প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৩৮আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ০৮:৫২

নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে হায়দার আলী সবুজ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় উপজেলার বাঁশগাড়ি (চরাঞ্চল) ইউনিয়নে বাঁশগাড়ি বাজারে এই ঘটনা ঘটে। ঘটনার পর দুই জনকে আটক করেছে পুলিশ। 

হায়দার আলী বাঁশগাড়ি ইউনিয়নের চান্দেরকান্দি গ্রামের (কালাকাজী বাড়ি) হানিফ মিয়ার ছেলে। তিনি বাঁশগাড়ি বাজারে ইজিবাইকের সিরিয়ালম্যান হিসেবে কাজ করতেন। 

স্থানীয়দের বরাত দিয়ে রায়পুরা থানার বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মীর মাহাবুব জানান, বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুলের সমর্থক ছিলেন হায়দার। বর্তমান চেয়ারম্যান রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ৩ ডিসেম্বর একই উপজেলার পাশের মির্জারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা জাফর ইকবাল মানিককে গুলি করে হত্যা করা হয়। এরপর থেকে বাঁশগাড়ির সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থকরা এলাকা ছাড়ে। রবিবার আশরাফুল হকের সমর্থকরা বাঁশগাড়ি গ্রামে ফিরে আসেন। তারা রাতুলের সমর্থকদের এলাকা ছাড়ার হুমকি দেয়। তাদের হুমকিতে রাতুলের কয়েকজন সমর্থক গ্রাম ছেড়ে পালিয়ে যায়। এই খবর ছড়িয়ে পড়লে আশরাফুলের সমর্থকরা বিকালে বাঁশগাড়ি বাজারে যায়। সেখানে রাতুলের সমর্থক হায়দারকে গুলি করে। স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক শেলি রানী বলেন, ‌‘সন্ধ্যা ৬.৫০ মিনিটে হায়দারকে হাসপাতালে নিয়ে আসের কয়েকজন। পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তার বুকের ডান পাশে গুলির চিহ্ন রয়েছে। তবে গুলি বের হওয়ার কোনও চিহ্ন পাওয়া যায়নি।

নরসিংদীর রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সত্যজিত ঘোষ জানান, বাঁশগাড়ি বাজারে হামলার ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের