‘আবারও আ.লীগের সাধারণ সম্পাদক হতে পারেন ওবায়দুল কাদের’

মাদারীপুর প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২২, ২০:২৩আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ২১:২৯

২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম সম্মেলনে দলটির নেতৃত্বে বড় পরিবর্তন হবে বলে আভাস দিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান। তিনি বলেছেন, ‘সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় সভানেত্রী হিসেবে নতুন কমিটি ঘোষণা করবেন। যোগ্যতার প্রমাণ দেখানোয় আবারও এই কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের আসতে পারেন।’

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর শহরের কুকরাইল এলাকায় ‘পখিরা’র পীর মরহুম ছগির মাহমুদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মাদারীপুর-২ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘প্রাচীন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী একটানা ১৪ বছর ক্ষমতায় রয়েছে। দক্ষিণাঞ্চলে পদ্মা সেতুসহ সারা দেশের উন্নয়ন দেখে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনবে জনগণ। এই নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যথেষ্ট ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘নতুন কমিটির দায়িত্বই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে আওয়ামী লীগকে জয়ী করার জন্য দলের সাংগঠনিক শক্তি গড়ে তোলা। বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড ও আন্দোলনের নামে নাশকতা প্রতিহত করতে সক্ষম হবে এই কমিটি।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম