উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা, আহত ৮

মাদারীপুর প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২২, ১৮:২৬আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১৮:২৭

মাদারীপুর সদর উপজেলায় অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের ওপর মালিকপক্ষের শ্রমিকদের হামলায় আট জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় সদর উপজেলার পাঁচখোলা গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় ভ্রাম্যমাণ আদালত সাতটি ইটভাটাকে ১৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয় ও পরিবেশ অধিদফতর সূত্রে জানা গেছে, দুপুরে পাঁচখোলা গ্রামে অবৈধ ইটভাটায় অভিযানে যান পরিবেশ অধিদফতরের লোকজন। অভিযান শুরু করলে ‘জেএসবি ব্রিকস’-এর মালিক সোবাহান ফকিরের লোকজন দায়িত্বরত অফিসারদের ওপর হামলা চালায়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হামলায় পরিবেশ অধিদফতরের ফরিদপুর অঞ্চলের উপ-পরিচালক সাইফুল ইসলাম, কম্পিউটার অপারেটর কাজী সজিব, ভেকু মেশিন চালকসহ কমপক্ষে আট জন আহত হয়েছেন। পরে অভিযান বন্ধ রাখা হয়। এ সময় সাতটি ইটভাটাকে সাড়ে ১৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক বলেন, ‘আমাদের কাছে সোবাহান ফকিরের অবৈধ গড়ে তোলা জেএসবি ব্রিকসের ভাটা ভাঙার নির্দেশ ছিলো। কারণ এটা সম্পূর্ণ অবৈধ। কিন্তু অভিযান শুরু করলে আমাদের ওপর দুই হাজার লোক হামলা করে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ভাটা মালিকের বিরুদ্ধে সরকারি কাজে বাধাসহ অন্যান্য বিষয় নিয়ে নিয়মিত মামলা করা হবে।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে আমরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম