মুন্সীগঞ্জে বিএনপির গণমিছিলে পুলিশি বাধার অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২২, ১৩:৫৭আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১৫:১৮

মুন্সীগঞ্জে বিএনপির গণমিছিলে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির আয়োজনে মিছিল বের হয়। সদর উপজেলার পঞ্চাসার ইউনিয়নের মুক্তারপুর এলাকায় গণমিছিল বের করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন নেতাকর্মীরা।  

তাদের অভিযোগ, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব কেন্দ্রীয় নেতার মুক্তির দাবিতে গণমিছিলের আয়োজন করা হয়। কিন্তু পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকা থেকে মিছিল নিয়ে মুক্তারপুর পুরনো ফেরিঘাট এলাকার প্রধান সড়কে উঠতে গেলে পুলিশ বাধা দেয়। পরে তারা পঞ্চসার ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পথসভা করেন।

মুন্সীগঞ্জে বিএনপির গণমিছিলে পুলিশি বাধার অভিযোগ

কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু উপস্থিত ছিলেন। জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার বিএনপি আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, জেলা যুবদলের আহ্বায়ক মজিবর দেওয়ান প্রমুখ।

আব্দুস সালাম বলেন, ‘আমরা বেলা সাড়ে ১১টার দিকে সারা দেশের কর্মসূচি অংশ হিসেবে মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকার গণমিছিল নিয়ে বের করি। কিন্তু পুলিশি বাধায় মিছিল করতে পারিনি। সংক্ষিপ্ত সমাবেশ করেছি।’

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (ওসি তদন্ত) আনসারউজ্জামান জানান, বিএনপি নেতাকর্মীরা মুক্তারপুরের অবস্থান নিয়ে সংক্ষিপ্ত পথসভা করেছেন।

/এসএইচ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী