ঢাকায় সম্মেলনে আসার পথে আহত আ.লীগ নেতা মারা গেছেন

মাদারীপুর প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২২, ২০:০৪আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ২০:০৪

মাদারীপুরের শিবচর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম সম্মেলনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার আহত বজলুর রহমান (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

নিহত বজলুর রহমান শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খানকান্দি পূর্বপাড় এলাকার মন্নাফ বেপারীর ছেলে ও ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

স্থানীয় ও দলীয় সূত্র জানায়, শনিবার সকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন সকালে সম্মেলনে যোগ দিতে ঢাকার উদ্দেশে শিবচর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কয়েকটি বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারযোগে রওনা দেন।

পথিমধ্যে সকাল ৯টার দিকে নেতাকর্মীদের বহন করা একটি প্রাইভেট কার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোলপ্লাজায় দেওয়ার সময় পেছন থেকে তাজ আনন্দ পরিবহনের একটি বাস ধাক্কা দিলে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এ সময় গাড়িতে থাকা বজলুর রহমানসহ আরও চার নেতাকর্মী গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন মাদবর বলেন, বজলুর রাজনীতিতে আমাদের একজন মেধাবী ও দক্ষ নেতা ছিলেন। তার মৃত্যুতে আমাদের দলের অনেক ক্ষতি হলো। এটা পূরণ হওয়ার নয়।

শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. সেলিম বলেন, সকালে আমরা সবাই ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলাম। বজলুর রহমান একটি প্রাইভেটকারে ছিল। কারটিকে একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। সে কারের পেছনে ছিলে। গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ আগে মারা যায়। সে আমাদের দলের একজন ভালো নেতা ছিল।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম