প্রধানমন্ত্রীর সঙ্গে কাদের সিদ্দিকীর দেখা করা নিয়ে যা বললেন কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২২, ২২:০৭আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ২২:০৭

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বঙ্গবীর কাদের সিদ্দিকী একজন রাজনৈতিক নেতা ও একজন মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন। দেখা করার অর্থ এই নয় যে তিনি কালই আওয়ামী লীগে চলে আসবেন বা আওয়ামী লীগ করবেন। এটা রাজনৈতিক কৌশল।’

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম পুনরায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘দুঃখজনক হলেও সত্য বিএনপি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি জামায়াত, রাজাকার, আল-বদরদের নিয়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারা বলেছিল, গত ১০ ডিসেম্বর সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পরিচালনা করবে। এতে তারা ব্যর্থ হয়েছে। ৩০ তারিখে গণমিছিল করবে। এতেও তারা ব্যর্থ হবে। প্রধানমন্ত্রীর দয়ায় খালেদা জিয়া জেলখানা থেকে নিজ বাড়িতে রয়েছেন।’

সংবর্ধনা অনুষ্ঠানে আব্দুর রাজ্জাক প্রধান অতিথির বক্তব্য রাখেন। বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়র রহমান গাউছের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জোয়াহেরুল ইসলাম, গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোটমনির, জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুস সালাম খান, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুভাস চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আমিন শরিফ সুপন, বাসাইল পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা রাজিক অনুষ্ঠান সঞ্চালনা করেন।

/এফআর/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের