ঘন কুয়াশায় চলছে না ফেরি, আটকে আছে ৩ শতাধিক যানবাহন

রাজবাড়ী প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২২, ১০:৫০আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ১০:৫০

ঘন কুয়াশার কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে এই নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে প্রায় তিন শতাধিক ছোট-বড় যানবাহন। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। ঘাটে আটকা পড়ে তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকরা।

ঘন কুয়াশায় চলছে না ফেরি, আটকে আছে ৩ শতাধিক যানবাহন

ফেরিঘাট সূত্র জানায়, শুক্রবার রাতে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে কিছুই দেখা যাচ্ছিল না। এ অবস্থায় রাত ১টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঘন কুয়াশায় পাটুরিয়া ছেড়ে আসা তিনটি ফেরি মধ্যরাতে পদ্মা নদীর মাঝে আটকা পড়ে। এদিকে ফেরি বন্ধ থাকা ঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া কফিল ফিলিং স্টেশন পর্যন্ত এক কিলোমিটার এলাকায় যানবাহনের সিরিয়াল তৈরি হয়েছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে সমস্যা হওয়ায় দুর্ঘটনা এড়াতে শুক্রবার দিবাগত রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। বর্তমানে এই রুটে ছোট বড় ১১টি ফেরি চলাচল করছে।

/এফআর/
সম্পর্কিত
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি