ইন্সপেক্টর স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এসআই স্ত্রীর

যশোর প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২২, ১৪:০৪আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ১৪:০৪

যশোরে শাহাজাদী আক্তার (৩৫) নামে এক পুলিশ কর্মকর্তাকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গুরুতর অবস্থায় শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও সেকশনে কর্মরত আছেন। পুলিশে তার পদবী এসআই। তার অভিযোগ, স্বামী ঝিনাইদহ পিবিআই ইন্সপেক্টর কামরুজ্জামান ছুটিতে বাড়ি এসে তার ওপর নির্যাতন চালান। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই ইন্সপেক্টর।

হাসপাতালে ভর্তি থাকা এসআই শাহজাদী আক্তার দাবি করেন, কামরুজ্জামানের সঙ্গে ২০০০ সালে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে দুটি ছেলে আছে, তারা স্কুল-কলেজে লেখাপড়া করে। কামরুজ্জামান প্রায়ই যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। যে কারণে তিনি স্বামীর নামে যৌতুকের মামলা করেন। ছুটিতে বাড়ি আসার পর শুক্রবার রাতে কামরুজ্জামান মামলা তুলে নিতে এবং খুলনায় তার নামে থাকা একটি জমি লিখে দিতে চাপ দেন।

তিনি আরও দাবি করেন, এই প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ছুরি দিয়ে একের পর এক আঘাত করতে থাকেন। ঠেকাতে গেলে মাথায়, বাঁ হাতে ও তলপেটে লাগে। এরপর কাঠের লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটানোর পাশাপাশি নিচে ফেলে জুতা পরে সারা শরীর পাড়িয়েছেন। ছেলেরা ও কাজের মেয়ে টের পেলে স্বামী পালিয়ে যান। এ ঘটনায় তিনি ন্যায় বিচার দাবি করেন।

এদিকে, যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডা. আব্দুস সামাদ জানান, এসআই শাহাজাদীকে গুরুতর অবস্থায় আনা হয়। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের অবজারভেশনে আছেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, বিষয়টি তারা খতিয়ে দেখছেন।

পুলিশ ইন্সপেক্টর কামরুজ্জামান অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ঘটনার সময় আমি ছোট ছেলেকে সঙ্গে নিয়ে বই কিনতে গিয়েছিলাম। শাহাজাদী কুপ্রবৃত্তিতে আসক্ত। প্রতিবাদ করায় নানাভাবে আমাকে হেনস্তা করার চেষ্টা চালায়। এ ঘটনাও তার সৃষ্ট।

/এফআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী